ডেস্ক রিপোর্ট: ‘আসলে আমি বরিশালের মানুষ। বরিশালের প্রতি ভালোলাগা-ভালোবাসা আমার রয়েছে। এছাড়া বরিশালের কৃষ্টিকালচার সেখানকার আঞ্চলিক ভাষায় তুলে ধরার নজির খুব কমই রয়েছে। সেই জায়গা থেকে মনে হয়েছে এমন একটি গান করা উচিত।
বলতে পারেন, বরিশালের প্রতি প্রেম থেকে গানটি গেয়েছি।’—বরিশালের আঞ্চলিক ভাষায় ব্যতিক্রমী একটি গান গাওয়ার কারণ জানতে চাইলে কথাগুলো বলেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। ‘বরিশাল বরিশাল’ শিরোনামের এই গানটির কথা ও সুর করেছেন আরিফ হোসেন বাবু এবং সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মাদ। গানটির ভিডিও পরিচালায় থাকছেন বিকাশ সাহা। গানটি চলতি মাসেই মিউডিক ভিডিও আকারে প্রকাশ পাবে বলে জানা শুভ। এদিকে বিভিন্ন কোম্পানি গানের পাশাপাশি নিজের একক, স্টেজশো নিয়ে বর্তমানে দারুণ ব্যস্ত সময় পার করছেন শুভ। এছাড়া বেশ কিছুদিন বিরতির পর আবারো তাদের দূরবীন ব্যান্ডের নতুন একটি গান প্রকাশ পাচ্ছে।
এ প্রসঙ্গে শুভ আরো বলেন, ‘বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল ও কোম্পানির কাজ করছি। এছাড়া আমাদের ব্যান্ড থেকে প্রেমের বদনাম শিরোনামের একটি গান প্রকাশিত হতে যাচ্ছে। এর বাইরে মাসে ৩-৪টি কনসার্ট থাকছে আমাদের ব্যান্ডের।’ ব্যান্ড সংগীতের বর্তমান অবস্থা নিয়ে শুভ আরো বলেন, ‘ব্যান্ডের জনপ্রিয়তা ছিল, আছে এবং থাকবে। সেটা আমারা কনসার্ট করতে গিয়ে দর্শক-শ্রোতাদের উম্মাদনা দেখেই বুঝতে পারি। তবে হ্যাঁ, এটা সত্য যে, এখন ব্যান্ডের গান কম প্রকাশ পাচ্ছে। এখানেও বেশকিছু কারণ রয়েছে। এখন অডিও ক্যাসেটের যুগ নেই।
তাছাড়া গানের মান বা জনপ্রিয়তা ভিউ গুণে যাছাই করা হচ্ছে। ফলে ভালো গানটি উঠে আসতে পারছে না। আমরা ভালো গানের কথা চিন্তা করলেও রিস্ক থেকে যাচ্ছে।-ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments