বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল : শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক চায়ের দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক গোপাল দেব চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী আজ।
শ্রীমঙ্গলের বরেণ্য ও প্রথিতযশা সিনিয়র সাংবাদিক গোপাল দেব চৌধুরী ৭২ বছর বয়সে ঢাকার অ্যাপেলো হাসপাতালে ২০১৭ সালের ০৬ অক্টোবর বেলা সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র সুমন দেব চৌধুরী ও সনেট দেব চৌধুরী, স্ত্রী ইলা দেব চৌধরীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গোপাল দেব চৌধুরী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দু’বারের নির্বাচিত সভাপতি। এছাড়াও শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ২৭ বছর যাবত সভাপতির দায়িত্ব পালন করেন। শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। পরে সাংবাদিকতা পেশায় যুক্ত হন।
এছাড়াও তিনি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি, শ্রীমঙ্গল রোটারি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, রামকৃষ্ণ সেবাশ্রম কার্যকরী কমিটির সভাপতি, শ্রীমঙ্গল ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৪ সালের ২৫ জুলাই থেকে সাপ্তাহিক চায়ের দেশ প্রকাশিত হলে, তিনি এর সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করেন।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের শ্রদ্ধা
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক চায়ের দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক গোপাল দেব চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন আরাফাত রবিন।
অনুরূপ শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সব মন্তব্য
No Comments