বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার : "স্মার্ট তরুণ্যে, বাঁচাবে অরণ্য”-এই প্রতিপাদ্যে মৌলভীবাজারের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সাসটেনেইবল ফরেস্ট & লাইভলিহুড (SUFAL) প্রকল্পের আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বন অধিদপ্তর।
বুধবার (১২ জুন ২০২৪) সকাল সাড়ে নয়টায় মৌলভীবাজার সরকারি কলেজে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় এ অলিম্পিয়াড।
উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ চন্দ্র দেবনাথ, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, জেলা ফরেস্টার নন্দলাল বৈদ্য, মৌলভীবাজার সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা চাম্পালাল বৈদ্য, মৌলভীবাজার এসএফএনটিসি অমরেশ আচার্য, দৈনিক ডেসটিনি পত্রিকার জেলা প্রতিনিধি রিপন কান্তি ধর সহ ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের ভলান্টিয়াররা।
বন্যপ্রাণী, বন, জীব ও জীবিকা প্রয়োজনীয়তা ও গুরুত্ব এই বিষয়ে ষষ্ট শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে মৌলভীবাজারে ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর আয়োজনে প্রথমবারের মতো এ অলিম্পিয়াডে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ৬৩৩ জন শিক্ষার্থী দুইটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।
প্রতিযোগিতার উদ্বোধনী পর্ব শেষে সকাল ১০টায় ত্রিশ মিনিটের পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। এদের মধ্যে দুই ক্যাটাগরীর তিনজন করে মোট ছয়জন জুলাইয়ে ঢাকায় অনুষ্ঠিত অলিম্পিয়াডের জাতীয় পর্বে অংশ নিবে।
ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড সম্পর্কে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান জানান, 'বন্যপ্রাণী ও বাস্তুতন্ত্র রক্ষা করা এখন কেবল দরকারি নয় বরং অপরিহার্য হয়ে পড়েছে। তাই সব পেশার মানুষের এগিয়ে আসার পাশাপাশি শিক্ষার্থীদের সচেতন করতে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অলিম্পিয়াডের আয়োজনে যারা অংশ নিচ্ছে তাঁরা উদীয়মান, উদ্যোমী ও সংস্কৃতিমনা। তাঁদের হাত ধরেই রচিত হবে আগামীর বাংলাদেশের ইতিহাস। আগামীর বাংলাদেশ হয়ে উঠবে সবুজে পরিপূর্ণ।'
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments