ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের মানুষের এখন প্রত্যাশিত গড় আয়ু ৭২ দশমিক ৮ বছর। এর মধ্যে নারীর প্রত্যাশিত গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর আর পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর। অর্থাৎ পুরুষের তুলনায় নারীরা বেশি দিন বাঁচেন। দেশে বর্তমান জনসংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৯১ লাখ ১ হাজার জনে (২০২১ সালের জানুয়ারি পর্যন্ত)। জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩০ শতাংশ। গত বছর প্রত্যাশিত আয়ু ছিল ৭২ দশমিক ছয় বছর। সে হিসাবে দেশের মানুষের গড় আয়ু বেড়েছে।
গতকাল সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২০’ প্রতিবেদনে এসব চিত্র উঠে এসেছে।
রাজধানীর আগারগাঁও পরিসংখ্যান ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রতিবেদনে জানানো হয়, দেশে মোট প্রজনন হার এখন ২ দশমিক শূন্য ৪ শতাংশ, প্রতি হাজারে মাতৃমৃত্যুর হার ১ দশমিক ৬৩ জন, ১৫ বছর ও তার বেশি বয়সী নারী শিক্ষার হার ৭২ দশমিক ৯ শতাংশ। দেশে বিদ্যুত্সুবিধা আছে ৯৬ দশমিক ২ শতাংশ পরিবারে। স্যানিটারি টয়লেট-সুবিধা আছে ৮১ দশমিক ৫ শতাংশ পরিবারে। ১৫ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যা ইন্টারনেট ব্যবহারকারীর হার ৪৩ দশমিক ৫ শতাংশ, এর মধ্যে পুরুষ ৫২ দশমিক ৭ শতাংশ এবং মহিলা ৩৪ দশমিক ৩ শতাংশ।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রত্যাশিত গড় আয়ু বেড়েছে। দেশের মানুষের স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। জনবহুল দেশ হওয়া সত্ত্বেও জনসংখ্যা নিয়ন্ত্রণে দেশের উল্লেখযোগ্য সাফল্য আছে। একজন মা এখন গড়ে দুটি সন্তানের জন্ম দেন। এখন থেকে ৫০ বছর পেছনে তাকালে দেখা যাবে, তখন একজন মা গড়ে ছয়টি সন্তানের জন্ম দিতেন। আমাদের দেশের মানুষ এখন শিক্ষিত হয়েছে, সচেতনতা বেড়েছে।
প্রতি ১০ বছর পরপর আদমশুমারি হয়ে থাকে। এই আদমশুমারি বা জনশুমারির তথ্য প্রতি বছর সমন্বয়ের জন্য এ ধরনের পরিসংখ্যান তৈরি করে বিবিএস। মূলত, নির্ধারিত কিছু এলাকায় মৃত্যু, বিয়ে, আগমন, বহির্গমন এক আর্থসামাজিক তথ্য সংগ্রহ করে জনমিতি সম্পর্কিত সূচকসমূহ প্রকাশ করা হয়।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments