মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: ধুলখোলা ইউনিয়নে প্রতিষ্ঠিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতার প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তারেক হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন আহম্মেদ, সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন ঢালি। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জসীমউদ্দীন উদ্দিন। উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী, থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধিসহ আরও অনেকে। প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, বালতিতে বল নিক্ষেপ, হাড়ি ভাঙ্গা, সাংস্কৃতিক প্রতিযোগিতায় নাচ, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইভেন্টের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পুরস্কার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালী। এ সময় তিনি বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। জীবনে শৃঙ্খলা হচ্ছে পরিলক্ষিত বিষয়। তাই শৃঙ্খলা মেনে নিজের জীবন গঠনে এগিয়ে যেতে হবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments