সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল: সকল শিক্ষার্থীদের ভ্যাকসিন ও হেল্থ কার্ড নিশ্চিত করা,আবাসন সংকট নিরসন, শিক্ষা জীবন নিশ্চিত করতে বৃত্তি প্রদান করা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫% বরাদ্দের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সোমবার (৭ জুন ২০২১) দুপুরে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক জলি পাল। এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি পিনাক দেব ও সাধারণ সম্পাদক সুমন কান্তি দাস, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সজীব চন্দ্র, শ্রীমঙ্গল উপজেলা সংসদের সাবেক সভাপতি সিমান্ত পাল, সভাপতি প্রশান্ত কৈরি, সাধারণ সম্পাদক রনি সরকার, সাংগঠনিক সম্পাদক বিহান আহমেদ, সহসাধারণ সম্পাদক মিলি রায়,কোষাধ্যক্ষ স্বাধীন দেব, স্কুল বিষয়ক সম্পাদক আবির চক্রবর্তী, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী রূপা রায়, দ্বারিকাপাল মহিলা কলেজের শিক্ষার্থী তনুশ্রী দেব, মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী অর্পিতা রায়, রানু আক্তার ও সীমা আক্তার প্রমূখ।
স্টাফ রিপোর্টার: আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত ১০টি শিল্পগোষ্ঠীর প্রায় ৭৬ হাজার ৮১৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেশে-বিদেশে আদালতের আদেশে জব্দ বা অ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বব্যাপী শ্রমবাজারের পরিবর্তিত বাস্তবতায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে না পারলে বাংলাদেশ বিদেশের শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে পড়বে বলে জাতীয় সংসদে আশঙ্কা প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আস ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেছেন, সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীরাই তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার কারিগর। সংসদীয় ব্যবস্থাকে আরও প্রাণবন্ত ও কার ...
সব মন্তব্য
No Comments