টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার ছেলে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত জানান, আজ দুপুরে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একাব্বর হোসেন এমপি মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থজনিত কারণে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল বুধবার বাদ জোহর মির্জাপুর হাই স্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
মরহুম একাব্বর হোসেন ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি ১৯৫৬ সালের ১২ জুলাই মির্জাপুর উপজেলার পোস্টকামুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলহাজ ওয়াজউদ্দিন এবং মাতার নাম রেজিয়া বেগম। তিনি ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হন। ১৯৭৩ সালে সরকারি তিতুমীর কলেজে পড়াকালীন সময়ে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৭৮ সালে একই হল শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস সম্মান ও ১৯৭৮ সালে এমএসএস ডিগ্রি অর্জন করেন।
১৯৯০ সালে তিনি মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
চট্টগ্রাম অফিস: বিএনপি-জামায়াতের মধ্যে দূরত্ব সংঘাতে রূপ নিলে আওয়ামীলীগ লাভবান হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।আজ বন্দরনগরী চট্টগ্রামে মহানগর ...
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
সব মন্তব্য
No Comments