নজরুল ইসলাম, তালা( সাতক্ষীরা) প্রতিনিধিঃ রোববার (১০ এপ্রিল) বেলা দেড়টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মারুফাকে শুভেচ্ছা উপহার দেন তিনি।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির বলেন, গরীব পরিবারের মেয়ে মারুফা খাতুন, তবে মেধাবী। মৎস্যজীবী বাবার কষ্টের উপার্জিত টাকায় লেখাপড়া চালিয়ে সাতক্ষীরা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। জেলা প্রশাসন তাকে অভিনন্দন জানাচ্ছে। পাশাপাশি মারুফার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থেকে শুরু করে লেখাপড়ার দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন।
তিনি বলেন, মেডিকেল পড়াকালীন সময়ে লেখাপড়ার যত খরচ তার পুরোটাই রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় করা হবে। জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক তার লেখাপড়ার দায়িত্ব নিয়েছে। মারুফার মেডিকেল পড়া শেষ হওয়া পর্যন্ত যখন যিনি সাতক্ষীরা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনিই এই খরচ ব্যয় করবেন।
মারুফা খাতুন সাতক্ষীরার তালা সদরের জেয়ালানলতা গ্রামের আজিত বিশ্বাসের মেয়ে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ৭৪ স্কোর নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন মারুফা। তার মেরিট পজিশন ৩৫৩৪। ২০১৯ সালে তালার এ, জে, এইচ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি ও ২০২১ সালে তালা মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন মারুফা। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পান মারুফা।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির শুভেচ্ছা উপহার তুলে দেওয়ার সময় মারুফা খাতুনের বাবা আজিত বিশ্বাস, তাছলিমা বেগম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি বলেন, প্রযুক্তি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজে ...
স্টাফ রিপোর্টার: ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উ ...
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
সব মন্তব্য
No Comments