স্টাফ রিপোটার: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা এ বছর হচ্ছে না। এ স্তরের শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের শ্রেণি মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। তবে তারা শিক্ষা বোর্ড থেকে সনদ পাবে। নির্বাচিত প্রার্থীদের পুলিশ বা নিরাপত্তা ভেরিফিকেশনের পরে নিয়োগ সুপারিশ করা হবে বলেও জানান তিনি।
আজ শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বেসরকারি শিক্ষক নিয়োগের ফলাফল অবহিতকরণ সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন।
দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের বিপরীতে শিক্ষক নিয়োগের সুপারিশের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক শাহেদুল খবির, এনটিআরসিএ’র চেয়ারম্যান এনামুল কাদের খান প্রমুখ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন শিক্ষাক্রমে জেএসসি-জেডিসি পরীক্ষা থাকছে না। ২০২৩ সালে এ পরীক্ষা নেওয়ার প্রয়োজন দেখছি না। তাই বলা যায়, আর অষ্টম শ্রেণির পাবলিক পরীক্ষা নেওয়া হবে না। নতুন আর এ পরীক্ষা নেওয়ার কোনও চিন্তা-ভাবনা নেই।’
নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, এক সপ্তাহের মধ্যে নতুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা দেওয়া হবে আশা করছি। ঘোষণার দিন থেকে শিক্ষক-কর্মচারীরা এমপিও সুবিধা প্রাপ্য হবেন।
শিক্ষক নিয়োগ ফলাফলের বর্ণনা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের বিপরীতে ১১ হাজার ৭৬৯ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে। ‘বিশেষ গণবিজ্ঞপ্তি’ ও ‘ওয়েটিং লিস্ট’ থেকে এ শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয়। এনটিআরসিএ প্রকাশিত বিশেষ গণবিজ্ঞপ্তি ২০২২ এর আওতায় ১৫ হাজার ১৬৩টি শূন্য পদে নিয়োগ সুপারিশের জন্য এবং ৩য় গণবিজ্ঞপ্তির আওতায় নিয়োগ সুপারিশের পর যে সব পদে কেউ যোগদান করেনি বা পুলিশ ভেরিফিকেশন ফরম দাখিল করেননি এমন ৩ হাজার ৭৮১টি পদে প্রার্থী নির্বাচন করা হয়েছে।
মন্ত্রী আরো বলেন, এনটিআরসিএ'র ৩য় নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় যে সব পদে কেউ আবেদন করেননি এমন ১৫ হাজার ১৬৩টি শূন্য পদে নিয়োগ সুপারিশ করার জন্য গত ৬ ফেব্রুয়ারি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে ৩ লাখ ৪৩ হাজার ৪০৭টি আবেদন পাওয়া যায়। এই আবেদনগুলো টেলিটক বাংলাদেশ লিমিটেডের সফটওয়্যারের মাধ্যমে মেধা ও চাহিদা অনুযায়ী যাচাই-বাছাই করা হয়। এতে মোট ৮ হাজার ৩৫৯ জনের আবেদন পাওয়া গেছে। তার মধ্য থেকে মেধা ও চাহিদার ভিত্তিতে ৪ হাজার ৭৫২ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য নির্বাচন করা হয়।
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। ব ...
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
সব মন্তব্য
No Comments