ডেস্ক রিপোর্ট: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ঢাকা নগর শাখার প্রথম সম্মেলন আজ ১৬ মার্চ বিকেল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হয় । জাতীয় পতাকা ও সংগঠন পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন শেষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিনা ইয়াসমিন কনা। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল - বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জোবাইদা নাসরীন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্পা বসু। সভা পরিচালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুখশানা আফরোজ আশা। আলোচনা সভা শেষে সেলিনা ইয়াসমিন কনাকে সভাপতি ও রুখশানা আফরোজ আশাকে সাধারণ সম্পাদক করে মহানগর কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্পা বসু।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘ নারী পুরুষের মিলিত প্রচেষ্টায় পরিবার, রাষ্ট্র ও সমাজ গড়ে ওঠে। মিলিত প্রচেষ্টায় গড়ে উঠলেও কোথাওই নারী পুরুষের অধিকার ও মর্যাদা সমানভাবে প্রতিষ্ঠিত হয়নি। একদিকে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা অন্যদিকে সমাজের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গী - এই দ্বৈত শোষণের শিকার নারী সমাজ। পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গীতে সমাজ পরিচালিত হয় বলে পুরুষ সর্বক্ষেত্রে কর্তৃত্বশীল আর নারী সর্বক্ষেত্রে পদানত। আইনের দৃষ্টিতেও আমাদের দেশে নারীরা বৈষম্যের শিকার। সম্পত্তিতে সমঅধিকার না থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই তারা সমঅধিকার থেকে বঞ্চিত হয়। প্রতিটি গৃহে নারী যে শ্রম দেয় সেই শ্রমের স্বীকৃতি পরিবার, সমাজ বা রাষ্ট্রে নেই। যে নারীরা অন্যের বাড়ি গৃহ শ্রমিক হিসেবে কাজ করে তারাও শ্রমিক হিসেবে স্বীকৃতি পায় না। তাদের মজুরী, শ্রমঘন্টা, ছুটির কোন নিশ্চয়তা নেই।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments