স্টাফ রিপোটার: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল কূটনীতিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ঈদ পুনর্মিলনীতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানগণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বর্তমান ও সাবেক কূটনীতিক, সিনিয়র সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ঈদ পুনর্মিলনীতে যোগ দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কের গভীরতা আগামী দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের সাথে পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঈদের কুশলাদি বিনিময় করেন।
ঈদ পুনর্মিলনীর মাধ্যমে কূটনীতিকবৃন্দের সাথে কুশলাদি বিনিময়ের উদ্যোগের জন্য অতিথিবৃন্দ পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments