রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ভাইয়ের মৃত্যু নিয়ে পুলিশের তদন্তে সহযোগিতা করলেও এখন উল্টো হত্যা মামলার আসামি হয়েছেন আপন বড় ভাই তোজাম্মেল হক। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরাণী বাজারে এক সংবাদ সম্মেলন করেছেন তিনি ও তার পরিবার।
গত শনিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তোজাম্মেল হক জানান, গত ১৮ মে তার ছোট ভাই মোজাম্মেল হক বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে স্থানীয়রা উপজেলার খাকরতলা সাকিসহ কুদ্দুস আলীর বাড়ির পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশটি শনাক্ত করে এবং এটি মোজাম্মেল হকের বলেই নিশ্চিত হয়।
তোজাম্মেল হক বলেন, “পরিবারের সবাই লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু আমি চাইছিলাম ময়নাতদন্ত হোক, যাতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়। যদি এটি হত্যাকাণ্ড হয়, তাহলে যেন প্রকৃত দোষীকে শনাক্ত করা যায়। আমার অনুরোধে পুলিশ লাশ ময়নাতদন্তে পাঠায় এবং একটি ইউডি মামলা দায়ের করে।”
তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনার কিছুদিন পর স্থানীয় আইয়ুব আলীসহ কয়েকজন তার দোকানে এসে হুমকি-ধামকি দিতে থাকেন। তারা বলেন, “তোমার ভাইয়ের লাশ কেন পোস্টমর্টেম করিয়েছো, তোমাকে দেখে নেব।” এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগও দায়ের করেন।
তোজাম্মেল হকের দাবি, এই অভিযোগের জের ধরে ষড়যন্ত্রমূলকভাবে তার ভাতিজা আদালতে একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করে, যাতে তাকে এবং তার পরিবারের আরও তিন সদস্যকে আসামি করা হয়।
সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে এই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানান এবং প্রকৃত দোষীদের খুঁজে বের করে বিচারের দাবি জানান।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments