উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী উজিরপুরের কবির হাসান মৃধা। ১৮ সেপ্টেম্বর জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় সভাপতি মাহফুজ কবির মুক্তা, সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বাক্ষরিত ও জাতীয়তাবাদী প্রচার দলের প্রধান উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল অনুমোদিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানান দলটি । এ সময় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন সম্পাদকের নাম প্রকাশ করেন।মোঃ কবির হাসান মৃধা বরিশাল জেলার উজিরপুর উপজেলার ৭ নং বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড ঈদগাহ মার্কেটের অধিবাসী। বর্তমানে তিনি চাকুরির সুবাদে যুক্তরাষ্ট্র বসবাস করছেন। তিনি সাংবাদিকদের কে জানান ছাত্র অবস্থায় তিনি ছাত্রদল কর্মি ছিলেন।সরকারি বিএম কলেজ ছাত্রদলের সক্রিয় সদস্য হিসেবে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।পরে তিনি উজিরপুর উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক ছিলেন।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী (২০-২২ মে) ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।২০ মে ...
পিরোজপুর অফিস: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রে ...
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
সব মন্তব্য
No Comments