ডেস্ক রিপোর্ট: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ১০ হাজার ৮৫৫ কোটি ৬০ লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদন করেছে।
প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ গণভবনের সাথে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়।
অনুমোদিত প্রকল্পসমূহ হলো: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ৫টি প্রকল্প যথাক্রমে “নলকা-সিরাজগঞ্জ-সায়দাবাদ আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জ শহর অংশ (শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হতে কাটা ওয়াপদা মোড় পর্যন্ত) ৪ লেনে উন্নীতকরণ ও অবশিষ্ট অংশ ২ লেনে উন্নীতকরণ (১ম সংশোধিত)” প্রকল্প; “বগুড়া শহর থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ (এন-৫১৯) (১ম সংশোধিত)” প্রকল্প; “কিশোরগঞ্জ সড়ক বিভাগাধীন গৌরীপুর-আনন্দগঞ্জ-মধুপুর-দেওয়ানগঞ্জ বাজার-হোসেনপুর জেলা মহাসড়ক যথাযথমানে উন্নীতকরণ” প্রকল্প; “বরিশাল (দিনারেরপুল)-লক্ষীপাশা-দুমকী জেলা মহাসড়কের ১৪তম কিলোমিটারে রাঙ্গামাটি নদীর ওপর গোমা সেতু নির্মাণ (১ম সংশোধিত)” প্রকল্প; “মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরীগঞ্জ জেলা মহাসড়ক (জেড-২৮০৭)-এর দিরাই শাল্লা অংশ পুনঃনির্মাণ” প্রকল্প; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের “দেশের গুরুত্বপূর্ণ ২৫টি (সংশোধিত ৪৬টি) উপজেলা সদর/স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন (৩য় সংশোধিত)” প্রকল্প; জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প “মর্ডানাইজেশন অব পাওয়ার ডিস্ট্রিবিউশন-স্মার্ট গ্রিডস ফেজ ১” প্রকল্প এবং Modernization and Capacity Enhancement of BREB Net work (Dhaka-Mymensingh Division” প্রকল্প; ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের “মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ট পর্যায়)” প্রকল্প; এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের “রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (আরএমইউ) স্থাপন” প্রকল্প।
কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।
মন্ত্রিপরিষদ সচিব, এসডিজি’র মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments