সরকারি ছুটি বাড়ল
স্টাফ রিপোর্টার: প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের জন্য সরকারি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। এতে উপসচিব আফরোজ স্বাক্ষর করেন।
পরিপত্রে উল্লেখ করা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালন করা হবে। এর ফলে দিবসটি রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসের তালিকায় অন্তর্ভুক্ত হলো।
এতে আরও বলা হয়, ১১ মার্চ ২০২৬ তারিখে জারি করা পূর্ববর্তী পরিপত্র অনুযায়ী ‘ক’ শ্রেণিভুক্ত দিবসের তালিকায় এ দিবসকে যথাযথভাবে সন্নিবেশিত হিসেবে গণ্য করা হবে।
সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, গত ১৬ এপ্রিল সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি জানান, অতীতে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস’ হিসেবে পালিত হলেও দীর্ঘ সময় তা উদযাপিত হয়নি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দিবসটি পুনরায় রাষ্ট্রীয়ভাবে পালিত হবে এবং এদিন সরকারি ছুটি থাকবে।
এছাড়া তিনি আরও জানান, প্রতি বছর ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালিত হবে, তবে এ উপলক্ষে সরকারি ছুটি থাকবে না।
সংশ্লিষ্টরা বলছেন, দিবসগুলো রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে ঐতিহাসিক ও সামাজিক গুরুত্ব নতুন প্রজন্মের কাছে আরও সুস্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হবে।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments