কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৭ হাজার ৬৫০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে নোঙ্গর করেছে এমভি ‘ওয়াই এম সামিট’ আরো একটি বিদেশী জাহাজ। রবিবার শেষ বিকালে এ জাহাজটি পায়রা বন্দরের ইনারে এসে পৌছায়। বন্ধ তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি চতুর্থ জাহাজ। ১৯৯.৯০ মিটার দৈর্ঘ্য ও ৩২.২৬ মিটার প্রস্থের এ জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিায়র বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে। বর্তমানে জাহাজটি ইনার এ্যাংকোরেজ থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে আসা হয়েছে। বর্তমানে বিদেশী এই জাহাজ থেকে কয়লা খালাস কার্যক্রম চলছে। এর আগে ইনারে বসে লাইটারের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন কয়লা খালাস করা হয়।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান সাংবাদিকদের জানান,এটি শনিবার আউটারেজে এসে পৌছায়। পরে শুক্রবার সকালে বন্দরের পাইলট জাহজটি ইনারে নিয়ে আসে। সোমবার আরও দু’টি বিদেশী জাহাজ বন্দরের আউটারেজে এসে পৌছানোর কথা রয়েছে।
উল্লেখ্য কয়লা সংকটে তাপ বিদ্যুৎটি দুইটি ইউনিট বন্ধ হওয়ার ২০ দিনের মাথায় ২৪ জুন ৪১ জাহার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি এ্যাথেনা নামের বিদেশি জাহাজ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নোঙ্গর করে। এর পর জুলাই এমভি পাভো ব্রেভ নামের আর একটি জাহাজে ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে আসে , ৫ জুলাই এমভি জাদোর জাহাজ থেকে ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে খালাস করেছে। এটি নিয়ে মোট চার জাহাজে দেড় লাখ মেট্রিক টনেরও বেশি কয়লা এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments