ডেস্ক রিপোর্ট: বরিশালের মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে ট্রলার ডুবির ঘটনায় দুইদিন পর নিখোঁজ বাকি দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১০ এপ্রিল) সকালে মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন সংলগ্ন কালাবদর নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম।
উদ্ধার হওয়া মৃত মালা বেগম মাঝিরচর এলাকার সাইফুল হাওলাদারের স্ত্রী ও অপর জন একই এলাকার বাসিন্দা ইয়ামিন।
ওসি শফিকুল ইসলাম বলেন, শুক্রবার মাঝিরচর থেকে দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে যাওয়ার পথে যাত্রীবাহি ট্রলার ডুবির ঘটনায় মা ও মেয়ের লাশ উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলো তিনজন। ওই তিনজনের মধ্যে শনিবার দুপুরে এক শিশুর লাশ উদ্ধার করা হয়ে-ছে ঘটনাস্থল থেকে ৬/৭ কিলোমিটার দূর থেকে। সর্বশেষ রবিবার সকালে বাকি নিখোজ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজে ...
স্টাফ রিপোর্টার: ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উ ...
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments