ডেস্ক রিপোর্ট: গাজীপুর কালিয়াকৈর উপজেলার মৌচাক রেলস্টেশনের সামনে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার ১২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় ৪ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে ওই ট্রেনটি লাইনচ্যুত হয়। এর পর থেকে বন্ধ ছিল ঢাকার সঙ্গে উত্তরবঙ্গে ট্রেন যোগাযোগ। পরে রাত ২টায় শুরু হয় উদ্ধার কার্যক্রম।
পাকশী রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মো. শাহীদুল ইসলাম বলেন, শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়। খবর পাওয়ার পর ঢাকা ডিভিশন থেকে রিলিফ ট্রেন কল করা হয়েছিল এর পর আমরা পাকশি থেকে রেলওয়ে কর্মকর্তা এসেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনায় রেলওয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তাকে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মৌচাক রেলস্টেশনের স্টেশনমাস্টার শাহিনুর রহমান শাহিন বলেন, প্রায় ১২ ঘণ্টা পর সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চালু হয়েছে।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার ২০ মে দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর স্টেশন এ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
সব মন্তব্য
No Comments