কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কে দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত কলাপাড়া পৌর শহরের ফেরিঘাট, হাসপাতাল সম্মূখে, চৌ-রাস্তা বাসস্ট্যান্ড এলাকায় এ উচ্ছেদ অভিযান চলানো হয়েছে। অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা। এর আগে মঙ্গলবার উপজেলার আলীপুর, মহিপুর, হাজিপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিনে মহিপুর প্রেসক্লাবসহ বহু স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। কুয়াকাটা সড়ক পথের শেখ জামাল, শেখ কামাল ও শেখ রাসেল সেতুর তলদেশে গড়ে ওঠা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানগুলোও ভেঙ্গে দেয়া হয়েছে। খবর পেয়ে কিছু ব্যবসা প্রতিষ্ঠান তাদের মালামাল সরিয়ে নিতে পারলেও বেশ কিছু প্রতিষ্ঠানের মালিক মালামাল সরিয়ে নিতে না পারায় তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন।
সওজের উপ বিভাগীয় প্রকৌশলী মাহমুদুর রহমান জানান,উচ্ছেদ শুরুর আগে গত বছরই জায়গা নির্ধারণ করে দেওয়া হয়। মালামাল ও স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হয়েছে। কিন্তু দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে না নেয়ায় ২২ মার্চ থেকে সওজের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে উচ্ছেদ পরিচালনা করা হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
সওজের উপ সচিব ও খুলনা জোনের এষ্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় জানান, কুয়াকাটা থেকে ৮৫ কিলোমিটার এলাকা জুড়ে সওজের জমিতে নির্মিত সাড়ে আটশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ পর্যন্ত সাড়ে চারশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে এ অভিযান চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments