বকশীগঞ্জ প্রতিনিধি:: জামালপুর র্যাব-১৪ এর অভিযানে সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, একটি চাইনিজ কুড়াল ও একটি মোটরসাইকেলসহ দুই জনকে আটক করা হয়েছে।
৪ জানুয়ারি রোববার দুপুরে র্যাব-১৪ এর জামালপুর সিপিসি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাবের জামালপুর ক্যাম্প কমান্ডার মেজর আসিফ আল রাজেক। ব্রিফিংয়ে তিনি জানান , রোববার ভোরে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নালিতাবাড়ি উপজেলার বারোমারী মিশন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩৬৯ বোতল বিদেশি মদ, একটি চাইনিজ কুড়াল, একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন- শামীম মিয়া (২০) ও সামিদুল ইসলাম (১৯)। তারা দুজনই নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা।
এঘটনায় র্যাবের পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মেজর আসিফ আল রাজেক।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments