ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) অভিজ্ঞ ভ্রমণ উদ্যোক্তা ও পরিবেশবিদ আহসান রনিকে জাতীয় পর্যটন স্বেচ্ছাসেবক কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ দিয়েছে। রনি বাংলাদেশের পর্যটন খাতে দীর্ঘ এক দশকের অভিজ্ঞতা সম্পন্ন একজন নেতা, যিনি ট্রাভেল বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা হিসেবে বাংলাদেশকে বৈশ্বিক পর্যটন মানচিত্রে পরিচিত করেছেন।
জানা গেছে, রনির এই নিয়োগ বাংলাদেশ ট্যুরিজম ভলান্টিয়ার গাইডলাইন ২০২২-এর নির্দেশিকা অনুযায়ী সম্পন্ন হয়েছে। তার পর্যটন প্রচেষ্টাকে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা, প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন, এবং নেপাল ট্যুরিজম বোর্ডের মতো আন্তর্জাতিক সংস্থাগুলিও স্বীকৃতি দিয়েছে। রনি ট্রাভেল বাংলাদেশকে দেশের শীর্ষ পর্যায়ের স্টার্টআপে পরিণত করেছেন এবং তার প্রতিষ্ঠিত মিশন গ্রিন বাংলাদেশ পরিবেশ এবং টেকসই উন্নয়ন ক্ষেত্রে দেশের অন্যতম সফল সংস্থা হিসেবে কাজ করছে। মিশন গ্রিন বাংলাদেশ সম্প্রতি বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের কাছ থেকে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার অর্জন করেছে।
নতুন দায়িত্বের বিষয়ে জানতে চাইলে আহসান রনি, “জাতীয় পর্যটন স্বেচ্ছাসেবকদের সমন্বয় করার দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমার লক্ষ্য হবে পর্যটন ও পরিবেশ সংক্রান্ত উদ্যোগগুলিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। আমরা দেশের পর্যটন সম্ভাবনাকে আরও প্রসারিত করতে কাজ করব এবং স্থানীয় ব্যবসাগুলিকে উন্নত করতে সহায়তা করব।”
এদিকে, রনি ইতিমধ্যে দেশের ৬৪টি জেলার প্রতিটিতে ভ্রমণ করেছেন এবং তার অভিজ্ঞতা তাকে এই দায়িত্ব পালনে সহায়তা করবে। নতুন কো-অর্ডিনেটর হিসেবে, তিনি একটি জাতীয় পর্যটন সমন্বয়কারী দল গঠনের পরিকল্পনা করছেন, যা দেশের ভলান্টিয়ারদের সমন্বয় এবং পর্যটন সংশ্লিষ্ট সমস্যাগুলির সমাধানে কাজ করবে বলে মনে করছেন।
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বেশিরভাগ বিভাগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, যশোর, স ...
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী। বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments