দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি সহ সুমন (২৬) ও ছোটন (২২) নামে চাচাতো দুই ভাইকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ কৈপাল এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান সুটার গান ও ১৩ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করা হয়। আটক যুবকরা দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চড়ইকুড়ি এলাকার তারু মন্ডলের ছেলে সুমন ও চারু মন্ডলের ছেলে ছোটন। তারু মন্ডল ও চারু মন্ডল আপন দুই। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবীর অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটকের ঘটনাটি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে হোসেনাবাদ কৈপাল এলাকাতে আটক করা হয়েছে। এরা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত বলে পুলিশ নিশ্চিত করেছে।
অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটকের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবীর বলেন, অস্ত্র ও গুলিসহ আটক আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানার অস্ত্র আইনে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments