মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী নগরীতে ৫০ বোতল বাংলাদেশে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে চন্দ্রিমা থানা পুলিশ।
আজ (২১ মে) রবিবার বিকাল ৪টায় নগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া বাইপাস মোড় এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে মাদক কারবারিকে আটক করা হয়। আটকৃত মাদক ব্যবসায়ী হলেন বাঘা উপজেলার খামার বাড়িয়া মধ্য পাড়া গ্রামের মো: আকতার হোসেনের ছেলে মোস্তাক (২৭)।
আরএমপি'র চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি মো: রফিকুল হক অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান,নগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় একজন মাদক ব্যবসায়ী একটি দুইতলা বাসার নিচতলার একটি রুমে মাদক কেনা বেচা জন্য অবস্থান করছিলেন।
এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চন্দ্রিমা থানার পুলিশ সদস্যরা সেখানে হাতেনাতে তাকে একটি কাটুনের ভিতরে লুকিয়ে রাখা ৫০ বোতল ফেন্সিডিল সহ আটক করেন।
সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশের নিকট স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments