ডেস্ক রিপাের্ট: বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)-এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক জনাব শওকত মাহমুদ ও সদস্য সচিব অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এক যুক্ত বিবৃতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে জামিন প্রদান ও বিদেশে সর্বাধুনিক হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করার জোর দাবী জানান।
আজ এক যুক্ত বিবৃতিতে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন বয়োজেষ্ঠ্য ও সম্মানিত ব্যক্তি। তিনি গণতন্ত্র পূন:রুদ্ধারে নিজেকে উৎসর্গ করেছেন। তিনি শুধু ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীই নন সেই সাথে তিনি স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর সহধর্মিনী। তিনি দীর্ঘদিন যাবত নানাবিধ জটিল রোগে আক্রান্ত। তথাপি এক ফরমায়েশী রায়ে তাঁকে কারাবন্দী রেখে তার চিকিৎসায় করা হয়েছে চরম অবহেলা। যার ফলশ্রুতিতে তাঁর শারীরিক অবস্থা আজ অত্যন্ত সঙ্কটাপন্ন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের আবেদন জানানো সত্ত্বেও সরকার আজ মানবিক আচরণ করতে ব্যর্থ হচ্ছে। চিকিৎসকদের পক্ষ থেকেও বারংবার বলা হয়েছে সুচিকিৎসা নিশ্চিত করতে তাঁকে বিদেশে আরো সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন হাসপাতালে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করতে। কিন্তু সরকার কোন কিছুই কর্ণপাত করছে না।
আমরা বিএসপিপির পক্ষ থেকে বলতে চাই- দেশের সর্বাধিক জনপ্রিয় নেত্রী, সংসদীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ছিনিমিনি খেলা এদেশের আপামর জনসাধারণ মেনে নিবে না।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সরকারের কাছে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের আবেদনে সাড়া দিয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতে তাঁর জামিন মঞ্জুর করে সুচিকিৎসা নিশ্চিত করতে বিদেশে প্রেরণের সকল ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী জানান।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
চট্টগ্রাম অফিস: বিএনপি-জামায়াতের মধ্যে দূরত্ব সংঘাতে রূপ নিলে আওয়ামীলীগ লাভবান হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।আজ বন্দরনগরী চট্টগ্রামে মহানগর ...
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
সব মন্তব্য
No Comments