স্টাফ রিপোর্টার: আসন্ন পহেলা বৈশাখ উদ্যাপন উপলক্ষে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে পুরো শহরকে ৯টি সেক্টর ও ১৪টি সাব-সেক্টরে ভাগ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে রমনা বটমূলে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এ তথ্য জানান।
তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এ উপলক্ষে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাহাদুর শাহ পার্ক, রবীন্দ্র সরোবর, হাতিরঝিলসহ বিভিন্ন স্থানে মানুষের ঢল নামবে। এসব স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিফর্ম ও সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান এবং চারুকলা অনুষদের বৈশাখী শোভাযাত্রাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। গুরুত্বপূর্ণ স্থানে ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট, মাউন্টেড পুলিশ ও সিসিটিভি নজরদারি থাকবে। ড্রোন ক্যামেরার মাধ্যমেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।
অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। কোনো ধরনের ব্যাগ, মুখোশ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ থাকবে। পাশাপাশি ফানুস বা আতশবাজি ফোটানো এবং শব্দদূষণকারী বাঁশি ব্যবহারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ইভটিজিং, ছিনতাই ও পকেটমার প্রতিরোধে বিশেষ টিম কাজ করবে। এছাড়া ‘লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার’ স্থাপন করা হবে, যেখানে হারিয়ে যাওয়া ব্যক্তি বা সামগ্রী খুঁজে পেতে সহায়তা দেওয়া হবে।
ডিএমপি জানায়, ১৪ এপ্রিল ভোর ৫টা থেকে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে ব্যারিকেড ও ডাইভারশন থাকবে। নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান সকাল ৬টা ১৫ মিনিটে শুরু হয়ে ৮টা ২৫ মিনিটে শেষ হবে। বৈশাখী শোভাযাত্রা সকাল ৯টায় চারুকলা থেকে শুরু হয়ে নির্ধারিত রুটে ঘুরে পুনরায় চারুকলায় এসে শেষ হবে।
নিরাপত্তার অংশ হিসেবে অস্থায়ী পুলিশ কন্ট্রোলরুম, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স ও নৌ-পুলিশের ডুবুরি দল প্রস্তুত থাকবে। জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পুলিশ।
ডিএমপি নগরবাসীর সহযোগিতা কামনা করে জানায়, সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে হবে।
পহেলা বৈশাখের উৎসবকে আনন্দমুখর ও শান্তিপূর্ণ রাখতে সকলের সম্মিলিত সচেতনতা জরুরি বলেও উল্লেখ করা হয়।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments