সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় স্বামীকে কুপিয়ে জখম করেছে স্ত্রী। বৃহস্পতিবার ভোররাতে কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত স্বামী ফারুক হোসেন (৫০) রঘুনাথপুর গ্রামের মৃত ময়জদ্দীনের পুত্র। এঘটনা পরেই স্ত্রী মাহমুদা খাতুন পালিয়েছে। তবে ফারুকের শ্বাশুড়ী জাহানারা খাতুন বলেন, তার মেয়ের মাথায় সমস্যায় রয়েছে।
স্থানীয়রা জানান, কথাকাটাকাটির একপর্যায়ে ধারালো দা দিয়ে স্ত্রী মাহমুদা তার স্বামী ফারুক হোসেনকে এলোপাতাড়ী কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথম কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে খুলনায় প্রেরণ করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশংকা জনক।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ধারারো দা উদ্ধার করেছে। কি কারনে ঘরের মধ্যে কুপিয়েছে সেটা জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য ফারুক হোসেনের শ্বাশুড়ি জাহানারা খাতুনকে থানায় নিয়ে এসেছি। স্ত্রী মাহমুদা খাতুন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments