নজরুল ইসলাম, তালা(সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মটরসাইকেল আরোহী তালার দুই কিশোর বন্ধু নিহত হয়েছে। রবিবার (২১ মে) রাত ৮ টার দিকে সাতক্ষীরা শহরের অদুরে বিনেরপোতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আকাশ হোসেন (১৭) সে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা সদরের রফিকুল ইসলামের ছেলে। নিহত অপরজন অংকুশ সরকার (১৭) সে একুই এলাকার নিমাই সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মটরসাইকেল যোগে আকাশ ও অংকুশ সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলো। পতিমধ্য বিনেরপোতা এলাকায় পৌঁছালে সাতক্ষীরাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মটরসাইকেলে থাকা দুইজন বন্ধু নিহত হয়। ফায়ার সার্ভিস মরহেদ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়েছে।
নিহত আকাশ হোসেনের পিতা রফিকুল ইসলাম জানান, আকাশ ও অংকুশ তারা বন্ধু ছিলো। দুজনেই এবছর এসএসসি পরিক্ষা দিচ্ছে। তারা সাতক্ষীরা শহর থেকে পাটকেল ঘাটায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, বিনেরপোতা এলাকায় মটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে রয়েছে। ইতোমধ্য ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
তিনি আরও জানান, ঘাতক ট্রাক ও চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments