প্রবীর আইচ: দেশে করোনায় আরও ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ২৫ হাজার ৫৪৭ জন। নতুন শনাক্ত হয়েছে ৭ হাজার ৫৩৫ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ।
এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ১৭৮ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৮৪ লাখ ৮০ হাজার ৮১৪ জন। মোট শনাক্ত হয়েছে ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১২ হাজার ৯৫০ জন। মোট সুস্থ হয়েছে ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন। মৃত্যু ১৯৮ জনের মধ্যে ১১৬ জন পুরুষ ও ৮২ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে ১৯২ জন হাসপাতালে ও বাড়ীতে ৬ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ১৬ হাজার ১৪৯ ও নারী ৮ হাজার ৩৯৮ জন।
বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ৭২ জন, চট্টগ্রাম ৫২ জন, রাজশাহী ৯ জন, খুলনা ২৬ জন, বরিশাল ৭ জন, সিলেট ১৮ জন, রংপুর ৬ জন ও ময়মনসিংহ ৮ মারা গেছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ প্রিম্যাচিউর ও স্বল্প ওজনের শিশুকে সফল চিকিৎসা শেষে সুস্থভাবে পরিবারের কাছে ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৬৩। এসময় ১৫৫ জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভর্তি হ ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৪৮৯ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির (ইপিআই) চলমান কার্যক্রমকে আরও বেশি বেগবান, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমি ...
সব মন্তব্য
No Comments