মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী মহানগরীর নীলনদ ও বনলতা ক্লাস্টার সিডিসির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
শনিবার বিকেলে চারটা হতে ছয়টা পর্যন্ত ২৯ নং ওয়ার্ডের সাতবাড়িয়া ঈদগাহ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন,প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নামকরণ করেছেন। প্রকল্পের আওতায় নিজেরা নিজেদের অর্জিত অর্থ দিয়ে নিজেরা স্বাবলম্বী হয়ে ভাগ্যের উন্নয়ন ঘটাচ্ছেন। নিজ এলাকায় ড্রেন,রাস্তার উন্নয়ন,গৃহ নির্মাণ ঋণ,আত্নকর্মসংস্থানমূলক বিভিন্ন পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে নানা কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রাখছেন।
এতে আপনারা নিজেদের উন্নয়নের পাশাপাশি এলাকা বাসীরাও উপকৃত হচ্ছেন। এর ফলে সামাজিকভাবে আপনারা মর্যাদাশীল হচ্ছেন। প্রকল্প শেষ হলেও যেন এর কার্যক্রম অব্যাহত থাকে সেজন্য আপনাদের সঞ্চিত অর্থে দিয়ে ব্যাংক গঠন করা হচ্ছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নীলনদ ক্লাস্টারের সভাপতি আফরোজা বেগম। বক্তব্য দেন সিডিসি প্রকল্পের উপদেষ্টা আরিফুল হক কুমার,প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার,চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আজিজুর রহমান।
মঞ্চে উপবিস্ট ছিলেন মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। উন্মুক্ত আলোচনায় সিডিসির নেতৃবৃন্দরা অংশ নেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
স্টাফ রিপোর্টার: চাঁদাবাজি, দখলবাণিজ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ...
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
সব মন্তব্য
No Comments