ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ প্রখ্যাত শ্রমিক নেতা প্রয়াত কমরেড হাফিজুর রহমান ভূঁইয়া’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে বাজারের স্বাধীনতা চত্বরে এক স্বরণসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ফুলতলা উপজেলা সভাপতি কমরেড সন্দিপণ রায় এর সভাপতিত্বে স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য কমরেড প্রফেসর ড. সুশান্ত দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি কমরেড কামরুল আহসান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ কমরেড এ্যাড শেখ হাফিজুর রহমান, কমরেড দীপংকর সাহা দিপু, প্রবিণ শিক্ষাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জমান মোল্যা। উপস্থিত ছিলেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড ফারুক আলম, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্যা, খানজাহান আলী থানা সম্পাদক আঃ সাত্তার মোল্যা, শ্রমিক নেতা খলিলুর রহমান, দৌলতপুর থানা কমিটির সাধারণ সম্পাদক অজয় দে, ওয়ার্কার্স পার্টির নেতা আঃ মজিদ মোল্যা, শেখ রেজায়ান রাজা, প্রভাষক গৌতম কুন্ডু, অজয় চক্রবর্তী, হারুন অর রশিদ প্রমুখ।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments