স্টাফ রিপোর্টার: মহান মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের আকাঙ্খার আলোকে নগরের বৈষম্য নিরসনে সকলের নগরসেবা প্রাপ্তির অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তারা বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও নগর দরিদ্ররা নাগরিক হিসেবে মর্যাদা ও রাষ্ট্রের সেবা থেকে বঞ্চিত। অথচ তারাই নগরের চালিকাশক্তি। নগরের পথবাসী, ঝুঁপড়িবাসী, বস্তিবাসী, দলিত, তেলেগু ও হরিজন সম্প্রদায়সহ নিম্ন আয়ের মানুষেরা সরকার ও জনগণকে বিভিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে।
আজ মঙ্গলবার রাজধানীর রায়ের বাজার বদ্ধভূমি প্রাঙ্গনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে নগর দরিদ্য সংগঠনসমূহ ও কোয়ালিশন ফর আরবার পুয়র (কাপ) আয়োজিত সামজিক সমাবেশে এসব কথা বলেন তারা। কাপের নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সানইয়াতের সভাপতিত্বে ও মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের মহাসচিব মো. মাহবুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন শহীদ সৈকতের পিতা মাহবুবুর রহমান, আমার বাংলাদেশ পাটির্র আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল ইসলাম আদীব, উন্নয়ন গবেষক আমিনুর রসুল, বস্তিবাসী অধিকার ও সুরক্ষা কমিটির কেন্দ্রীয় সভাপতি হোসনে আরা বেগম রাফেজা, নগর দরিদ্র যুব ফেডারেশনের নেত্রী হেনা আক্তার রুপা, পথবাসী ও ঝঁপড়িবাসী সংগঠনের নেত্রী ময়না বেগম প্রমূখ।
সমাবেশে নগরের অতি দরিদ্রদের নাগরিক অধিকার ও আর্থসামজিক উন্নয়নে ৭দফা সুপারিশ তুলে ধরে তা কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। সুপারিশে বলা হয়, নগর গৃহহীন অতি দরিদ্র জনগণের জন্য আবাসন ও বসতি নিশ্চিত করতে হবে। পথবাসী ও ঝুঁপড়িবাসীদের নাগরিক পরিচয়পত্র, জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ ভোটাধিকার নিশ্চিত করতে হবে। অতি দরিদ্রদের বৈষম্য নিরসন ও আর্থসামাজিক উন্নয়নে রাষ্ট্রের সামাজিক সুরক্ষা সেবাসহ উন্নয়নমূরক কার্যক্রম নিশ্চিত করতে হবে। দরিদ্র শিশুদের বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামো স্থায়ীত্বকরণের মাধ্যমে বিশেষ করে নগর দরিদ্রদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। বস্তি এলাকায় বর্জ্য অপসারণসহ নগরসেবা নিশ্চিত করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের জন্য ন্যায়বিচার ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন এবং যারা আহত তাদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, মানুষ হিসেবে আমাদের কিছু অধিকার রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান দেশের সব মানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি দিতে হবে। তাদের অধিকার রক্ষায় উদ্যোগ নিতে হবে। শহরের দিনমজুর, রিক্সাচালক, বস্তিবাসী সকল নিম্ন আয়ের মানুষদের ঐক্যবদ্ধভাবে নিজেদের অধিকার আদায়ের আন্দোলন জোরদার করার আহ্বান জানান তারা।
সমাবেশের পূর্বে একটি র্যালি রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা প্রদক্ষিণ করে। র্যালিতে প্রায় ২ হাজারের বেশি নগরদরিদ্র, পথবাসী ও বস্তিবাসী সংগঠনের সদস্যরা অংশ নেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার ছুটি দীর্ঘ করতে ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার ১৪ মে মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ওই দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাস ...
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ১১ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
সব মন্তব্য
No Comments