ডেস্ক রিপোর্ট: শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পেরোল চুক্তি সই করেছে বিএইচএল গ্রুপ। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়।
চুক্তি অনুযায়ী, বিএইচএল গ্রুপ এর কর্মীরা প্রাইম ব্যাংকের কার্ড ও লোন সুবিধাসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও তারা নিজেদের সুবিধা মতো প্রাইম ব্যাংকের অটোমেটেড স্যালারি সেবার ডিজিটাল পোর্টাল ‘PrimePay’ উপভোগ করতে পারবেন। পাশাপাশি করপোরেট পেমেন্ট-এর সেবাও সার্বক্ষণিক উপভোগ করতে পারবেন।
প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং বিএইচএল গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর স্বপন কুমার ঘোষ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস এবং বিএইচএল গ্রুপের এজিএম (মানবসম্পদ ও প্রশাসন প্রধান) মো. আব্দুল্লাহ আল নোমান, এজিএম (আইসিটি) মো. হাফিজুর রহমান, এজিএম (প্রধান হিসাবরক্ষক) মো. মতিউর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments