উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর বাজারে ২৯ এপ্রিল গভীর রাতে ৩টি দোকানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সরদার অয়েল মিল ও সিক্ত জুয়েলার্স এবং কিছু দিন পুর্বে সজিবের মুরগির দোকানে ও চুরি সংঘটিত হয়। সরদার অয়েল মিলের মালিক আজাদ সরদার জানান ৩০ এপ্রিল বুধবার সকাল ৮ টায় দোকানে এসে ঝাপ ও দোতালার তালা খোলা দেখে ডাক চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে।দোকানে ঢুকে দেখে নগদ ৮ হাজার টাকা এবং ৩২ কেজি সরিষার তৈল চোরেরা নিয়ে যায়।তবে স্বর্নের দোকানের তালা ভেঙে সিন্দুক খোলার চেষ্টা করে তেমন কিছু নিতে পারেনি।কিছু দিন পুর্বে গভীর রাতে ৫টি মুরগী এবং নগদ ১৫ শত টাকা নিয়ে যায়।এ কারনে ব্যাবসায়ীদের মধ্যে চোর আতংক বিরাজ করছে। উজিরপুর মডেল থানার এস আই আসাদ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।বাজার কমিটির সভাপতি মোঃ শামসুল হক সিকদার জানান বাজারকে সিসি ক্যামেরার আওতায় এনে পাহারা জোরদার করা হবে। বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহাদুজ্জামান কমরেড জানান পাহারাদারদের গাফেলতির কারণে চুরি সংঘটিত হয়েছে।বাজারের পাহারাদারদের পাশাপাশি পুলিশি পাহারার ব্যাবস্থা করা হবে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments