আঃ রহিম সরদার,উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল - ২ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু। গত ১২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭ টা থেকে শুরু করে বিকাল সাড়ে ৪ পর্যন্ত ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে অবাধ শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নিরাপত্তায় ছিলেন প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি।
তবে এর মধ্যে চোখে পরার মত ছিলো ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিস্টার এলেনকা শেরনি এবং মিস্টার মার্টিন স্কারবেজ।এসময় তার সফর সঙ্গী ছিলেন জাতীয় দৈনিক বাংলার জাগরণ পত্রিকার নির্বাচন পর্যবেক্ষক সামসুল আলম জুলফিকার। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা সকাল থেকে বামরাইল অনাথ বন্রবন্ধু মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে শুরু করে উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় পর্যবেক্ষকরা বলেন বরিশাল-২ আসনের নির্বাচন অবাধ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। তারা প্রার্থী ও ভোটারদের প্রশংসা করেন। পর্যবেক্ষক সামসুল আলম জুলফিকার বলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বিভিন্ন কেন্দ্র ঘুরে প্রতীয়মান হয়েছে যে প্রশাসন চাইলে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব।তার প্রমান ২০২৬ সালের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতি এভাবেই একটি নির্বাচনের আসা করেছিল।
এ আসনে বিপুল ভোটের ব্যাবধানে ধানের শীষ প্রতীকের বিএনপির মনোনীত প্রার্থী এস সরফুদ্দীন আহম্মেদ পেয়েছেন ১ লক্ষ ৪১ হাজার ২৮০ ভোট এবং তার নিকটতম প্রতিদন্ধি জামায়াতে ইসলামীর দাড়ি পাল্লা প্রতিকের আব্দুল মান্নান পেয়েছেন ৭০ হাজার ৭১৯ ভোট।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments