স্টাফ রিপোটার: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০০৯ সালে যখন ক্ষমতায় আসেন তখন বাংলাদেশের অর্থনীতির আকার ছিল ৪৭ বিলিয়ন ডলার। বিগত ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতির আকার দাঁড়িয়েছে ৫০০ বিলিয়ন ডলার। শুধু তাই নয় দারিদ্র পীড়িত বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের কাতারে এনে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে বাঙালি ছিল শাসিত, শোষিত ও বঞ্চিত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভের মধ্য দিয়ে তিনি আমাদের জাতিসত্তার উন্মেষ ঘটিয়েছিলেন। আজ তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল ও আত্মবিশ্বাসে বলিয়ান জাতি হিসাবে নিজেদের মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
তিনি আজ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অডিটোরিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী, অতিরিক্ত সচিব মোঃ শের আলী, অতিরিক্ত সচিব মোস্তাকিম বিল্লাহ ফারুকী, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এম খান।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ব্রীজ-কালভার্ট নির্মাণ, পয়ো:নিষ্কাশন ও সেনেটারি ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে গ্রামের অর্থনীতিও এখন শক্তিশালী হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প থেকে শুরু করে কক্সবাজারের সেন্টমার্টিন কে সারা বিশ্বের কাছে পর্যটন উপযোগী করে গড়ে তুলতে যেসব পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন তাতে অচিরেই বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের পরিণত হবে।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে আজ সোমবার ২৫ মে থেকে শুরু হয়েছে টানা ৭ দিনের সরকারি ছুটি। আগামী ৩১ মে পর্যন্ত ছুটি চলবে এবং ১ জুন রবিবার থেকে অফিস-আদালত খুলবে। গতকাল রবিবার ২৪ মে ছিল সর ...
ডেস্ক রিপোর্ট: আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে দেশজুড়ে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিম বঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট ...
সব মন্তব্য
No Comments