ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদ্য সমাপ্ত প্রথম দফা ইউপি নির্বাচন সম্পর্কে বলেছে, এই নির্বাচন নির্বাচন সম্পর্কে মানুষের যে সামান্য আস্থা টুকু ছিল তাও নিঃশেষ করল। কেবল বরিশাল বিভাগের নির্বাচনে সহিংসা, কেন্দ্র দখল, পুলিশ ও র্যাবের নিস্ক্রীয়তা, ক্ষেত্র বিশেষে সরাসরি সহযোগিতা সমস্ত নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে মানুষের আস্থা বিশ^াসকে চরমভাবে আঘাত করল। সামনের ধাপের নির্বাচনসমূহ যে একই ঘটনাবলীর পুনরাবৃত্তি হবে তা এখনই বলে দেয়া যায়।
ওয়ার্কার্স পার্টির আকের বিবৃতিতে অরও বলা হয় পার্টি ইউপি নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশনসহ প্রশাসনের সকল পর্যায়ে যোগাযোগ করেছে। তারা প্রত্যেকেই নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সর্বোচ্চ চেষ্টা করবে বলে প্রতিশ্রুতি দিলেও মাঠের পরিস্থিতি ভিন্ন চিত্র দেয়। ওয়ার্কার্স পার্টি নির্বাচন নিয়ে এ ধরণের ছেলেখেলা বন্ধ করার ও সময় থাকতে নির্বাচনী ব্যবস্থার পুণর্গঠন করার জন্য পুনরায় নির্বাচন কমিশনাসহ সকল কর্তৃপক্ষকে আহবান জানাচ্ছে।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments