স্টাফ রিপোর্টার: ফিলিস্তিন সংহতি দিবসে ফিলিস্তিনের জনগণের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে আজ (২৯ নভেম্বর, ২০২৪) ঢাকার শাহবাগে বিকাল ৪.৩০ মিনিটে বিশ্ব গণতান্ত্রিক যুব ফেডারেশন বাংলাদেশের সদস্য সংগঠনসমূহের উদ্যোগে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজার সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হানউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ।
বক্তব্যে নেতৃবৃন্দ ফিলিস্তিনের জনগণের উপর জায়নবাদী ইসরায়েলের হামলার নিন্দা জানান এবং ফিলিস্তিনের জনগণের মুক্তির লড়াইয়ে সংহতি জ্ঞাপন করেন।
সভাপতির বক্তব্যে মাহির শাহরিয়ার রেজা বলেন, "পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির মদদে ইসরায়েল ফিলিস্তিনের জনগণের উপর নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালে হামলা চালিয়ে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। জাতিসংঘে যুদ্ধ বিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ফিলিস্তিনে গণহত্যার দায় তাদের নিতে হবে। আমরা ফিলিস্তিনের জনগণের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো।"
সমাবেশে শেষে একটি মিছিল শাহবাগ থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য ঘুরে আবার শাহবাগে এসে শেষ হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার ছুটি দীর্ঘ করতে ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার ১৪ মে মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ওই দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাস ...
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ১১ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
সব মন্তব্য
No Comments