রাজশাহী অফিস:
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার সহচরকে ০৩ নভেম্বর কারাগারের ভিতর পাখির মত গুলি করে হত্যা করে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির অনুসারী ঘাতকের দল। এই হত্যাকান্ডের পেছনে উদ্দেশ্য ছিল বাংলাদেশকে পিছনের দিকে ঠেলে দেয়া। ঘাতকদের ও তাদের উত্তরসূরীদের রক্তচক্ষু উপেক্ষা করে জাতির পিতার কন্যা শেখ হাসিনা দেশকে ঠিকই সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার বাংলাদেশে জনগণ আর পিছনের দিকে যেতে চায় না।
শুক্রবার বেড়ার সিএন্ডবি বাসস্ট্যান্ডে বেড়া পৌর ও করমজা ইউনিয়ন আওয়ামীলীগের যৌথ উদ্যোগে আয়োজিত ০৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় চার নেতাকে স্মরণে এক বিশাল জনসভায় এ প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন।
ডেপুটি স্পীকার বলেন, তথাকথিত গণতন্ত্রের নামে চলমান উন্নয়নশীল বাংলাদেশকে অস্থীতিশীল করার অশুভ পায়তারা নিয়ে স্বাধীনতা যদ্ধের পরাজিত শক্তি, জাতির পিতাকে এবং জাতীয় চার নেতাকে হত্যা করার মধ্য দিয়ে রাজনৈতিক দলটির মুক্তিযদ্ধের বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার অব্যাহত চেষ্টা আপনারা দেখেছেন। আমরা যখন মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার স্বপক্ষে অস্ত্র ধরেছিলাম তখন হানাদার বাহিনী, রাজাকার, আল বদর, আল শামস আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। তারা বাড়িঘর লুট করেছে ও নারীদের সম্ভ্রমহানি করেছে। তাদের উত্তরসূরীরাই আজ দেশে অস্থীতিশীল পরিবেশ তৈরির পায়তারা করছে, বাসে আগুন দিচ্ছে পেট্রোল বোমা মারছে ও পুলিশকে হত্যা করছে।
মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, মানুষ আর দেশে নারকীয় হত্যাকান্ড, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ চায় না। মানুষ চায় উন্নয়ন, অর্থনৈতিক স্থীতিশীলতা ও মৌলিক অধিকারের নিশ্চয়তা যা শেখ হাসিনা জনগণকে প্রদান করে যাচ্ছেন।
অনুষ্ঠানে বেড়া পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান মানু এর সভাপতিত্বে বেড়া ও সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে কোনো পক্ষ যেন অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ না পায়, সে বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন ...
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
সব মন্তব্য
No Comments