স্টাফ রিপোটার: 'গুম-নিপীড়ণ, মিথ্যা ও গায়েবি মামলায়' জড়িত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে একটি তথ্য সংগ্রহ কমিটিও করা হয়েছে।
শনিবার (৩ জুন) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কমিটি ঘোষণা করেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।
কমিটিতে আরো আছেন- যুগ্ম মহাসচিব
হাবিব উন-নবী খান, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, বজলুল করিম চৌধুরী আবেদ, আকরামুল হাসান, মোঃ আবদুস সাত্তার পাটোয়ারী, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, যুব দলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, মো. মাহবুবুর রহমান ও সালাহ উদ্দিন খান-পিপিএম।
রিজভী বলেন, 'উল্লিখিত কমিটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগের মাধ্যমে তথ্যাদি পাঠানো যাবে, বা সরাসরি নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এসেও তথ্যাদি দেয়া যাবে।'
রিজভী বলেন, 'আপনারা লক্ষ্য করেছেন যে, ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের পাশাপাশি দেশের অধিকাংশ এলাকায় অতি উৎসাহী কিছু পুলিশ কর্মকর্তা-কর্মচারী ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিনা কারণে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামকারী নাগরিকদের ওপর খুন, গুম, মিথ্যা মামলা, শারীরিক-মানসিক নির্যাতন করে অর্থ আদায়সহ নানা ধরণের জঘন্য অনাচারে লিপ্ত হয়ে পড়েছে। অথচ একটি গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন ও মত প্রকাশের স্বাধীনতা সেই দেশের প্রতিটি নাগরিকের অধিকার। দেশে দেশে সকল স্বৈরাচারই এ ধরণের মানবিক ও মৌলিক অধিকার কেড়ে নেয়। আর যারা এই কাজটি বাস্তবায়ন করে তারা মূলত: ফৌজদারী অপরাধ করে।
'এত সকল গায়েবী মামলা, মিথ্যা মামলা, গুম, খুন, সহিংস আক্রমণ, অগ্নিসংযোগসহ গণতন্ত্র পুণরুদ্ধারে বাধা প্রদানকারী ব্যক্তিবর্গের তথ্যাদি সংগ্রহ যেমন সহিংসতায় লিপ্ত ব্যক্তিবর্গের নাম ও ভিডিও-অডিও রেকর্ড, ফটোগ্রাফ ইত্যাদি তথ্য সংগ্রহের জন্য ব্যবস্থা গ্রহণকল্পে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র একটি ‘তথ্য সংগ্রহ কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটি সংগৃহিত তথ্য পরীক্ষা ও পর্যালোচনা করে যথাসমীচিন ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তা সংরক্ষণ করবেন।'
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি'র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
স্টাফ রিপোর্টার: চাঁদাবাজি, দখলবাণিজ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ...
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
সব মন্তব্য
No Comments