নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি :পঞ্চগড়ে ২১ আল্পনা অঙ্কন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে আল্পনা এঁকে এ কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। এসময় আমন্ত্রিত অতিথীবৃন্দ, প্রথম আলো বন্ধু সভার সদস্যরা সহ উদিচি শিল্পী গোষ্ঠির সদস্যরা আল্পনা অঙ্কন কার্যক্রমে অংশ গ্রহন করেন। পরে তারা শহীদ মিনারের চত্বরেও আল্পনা আকঁবেন।
আল্পনা অঙ্কন কার্যক্রমে পুলিশ সুপার ইউসুফ আলী, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, পঞ্চগড় সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো আক্তারুজ্জামান, পঞ্চগড় মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাসনুর রশিদ বাবু, পঞ্চগড় উদিচির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, পরস্পর এনজিওর পরিচালক আক্তারুন নাহার সাকী, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments