চট্টগ্রাম অফিস: ২০১৮ সালের ১৮ আগস্ট খাগড়াছড়ির স্বনির্ভরে সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক প্রকাশ্য দিবালোকে গুলি করে পাহাড়ি ছাত্র পরিষদের নেতা শহীদ তপন-এল্টন ও যুব নেতা পলাশ চাকমাসহ সাত জনকে হত্যাকাণ্ডের ঘটনার বিচার দাবিতে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মানিকছড়ি উপজেলা শাখা।
উক্ত হত্যাকাণ্ডের ৫ম বার্ষিকীকে সামনে রেখে আজ রবিবার (১৩ আগস্ট ২০২৩) সকাল ১১টায় মানিকছড়ি উপজেলা সদরের মানিকছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মানিকছড়ি সরকারি কলেজ গেট হয়ে ধর্মঘরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে পিসিপির মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অংসালা মারমা সঞ্চালনায় বক্তব্য রাখেন, পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা ও মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি অংক্য মারমা।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments