ডেস্ক রিপোর্ট: নিশ্চিত হওয়া গেছে বুবলীর সন্তানের বাবার পরিচয় ও তাদের সন্তানের নাম। বুবলীর সন্তানের বাবা ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এবং তাদের ছেলের নাম শেহজাদ খান।
নাম প্রকাশ না করার শর্তে চলচ্চিত্রসংশ্লিষ্ট একজন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর বেশি তিনি আর কিছু বলতে চাননি।
এরই মধ্যে অন্যান্য সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে, শাকিব-বুবলীর ছেলের বয়স দুই বছরের মতো।
তবে এখনও অনেক প্রশ্নের উত্তর অধরাই রয়ে গেছে। ২৭ সেপ্টেম্বর বুবলী তার বেবি বাম্পের ছবি প্রকাশের পর সাংবাদিকদের জানান, শিগগিরই তিনি বিষয়টি নিয়ে কথা বলবেন।
২৭ সেপ্টেম্বর দুপুরে দেয়া পোস্টের ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘আমার জীবনের সঙ্গে আমি’। এর নিচে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘থ্রোব্যাক আমেরিকা’।
বুবলীর মা হওয়ার গুঞ্জন উঠেছিল ২০২০ সালে। বুবলী যখন শাকিব খান প্রযোজিত ও কাজী হায়াৎ পরিচালিত বীর সিনেমায় অভিনয় করছিলেন, তখন তার মা হওয়ার গুঞ্জন ওঠে।
সিনেমাটির শুটিং শেষ করেই বুবলী পাড়ি জমান আমেরিকা। করোনা মহামারির সময় যখন দেশে লকডাউন চলছিল, তখন তিনি আমেরিকায় ছিলেন। গুঞ্জন আছে, আমেরিকায় সন্তান প্রসব করেছেন এ অভিনেত্রী। সন্তানের বাবার পরিচয় হিসেবে শাকিব খানের নাম শোনা গিয়েছিল সে সময়।
তবে পরবর্তী সময়ে দেশে ফিরে এসবকে গুঞ্জন বলেই জানিয়েছেন বুবলী। নায়ক শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনটিও স্বীকার করেননি তিনি।
নিউজবাংলা
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
সব মন্তব্য
No Comments