ব্রাহ্মণবাড়িয়াপ্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিনটি বিদ্যালয়ের পুরাতন ভবনের পুন: নিলাম হয়েছে। এরমধ্যে দু’টি ভবন প্রায় আট গুন দামেও একটি ভবন প্রায় চার গুন দামে বিক্রি হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকাশ্য ডাকে এসব ভবন বিক্রি করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিলামে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন এক লাখ ৩৬ হাজার টাকা, নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন দুই লাখ ৩৬ হাজার টাকা ও নুরপুর ক্যাপ্টেন মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন এক লাখ সাত হাজার টাকায় নিলাম ডাকে বিক্রি হয়। এর আগে রাধানগরের ভবন ২৮ হাজার ৫০০, নয়াদিলের ভবন ৩২ হাজার টাকা ও নুরপুরের ভবন ১৩ হাজার টাকায় নিলাম ডাকে বিক্রি করা হয়।
গত ১ ফেব্রæয়ারি হওয়া মোট আটটি ভবনের নিলাম ডাক নিয়ে প্রশ্ন উঠে। ওই সময় আটটি ভবনমাত্র এক লাখ ৬৮ হাজার টাকায় বিক্রি হয়। তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম শান্তনু চৌধুরীকে প্রধান কওে চার সদস্যের তদন্ত কমিটি গঠন হয়। ওই কমিটির সুপারিশের প্রেক্ষিতেই তিনটি ভবনের নিলাম ডাক হয়।
এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নিলাম ডাক কমিটির সভাপতি রাবেয়া আক্তার জানান, বাকি পাঁচটি ভবন নিলামের বিষয়ে তদন্ত কোনো আপত্তি ছিলোনা। আপত্তি থাকা তিনটি বিদ্যালয়ের ভবন আগের চেয়ে বেশি দামে নিলামে বিক্রি হয়।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments