দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) উপজেলার ফিলিপনগর পি.এস.এস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে (কেন্দ্র কোড: ৫৫২) ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে নাসিম আলী নামে ওই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। তার রোল নম্বর ১২১৬৭৮ এবং রেজিস্ট্রেশন নম্বর ২২১৩৫০৬২১৭। সে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাজুয়াল (অনিয়মিত) শিক্ষার্থী ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, পরীক্ষা চলাকালে নাসিম আলী বাইরে থেকে লেখা একটি লুজ শীট মূল উত্তরপত্রের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করেন। বিষয়টি পরিদর্শনরত যশোর শিক্ষা বোর্ডের পরিদর্শকের নজরে আসলে তাকে তৎক্ষণাৎ উত্তরপত্র লেখা লুজশীটসহ আটক করা হয়। পরে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করে।
কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি অনিয়ম ও অসদুপায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments