স্টাফ রিপোর্টার : রাজধানীর ডেমরা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক স্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান এর নামে ভিত্তিহীন সম্মান হানিকর মিথ্যা মামলার প্রতিবাদে দলিল লেখক সহ অন্যন্য কর্মীদের অর্ধবেলা কলম বিরতি কর্মসুচী পালিত হয়েছে।রোববার সকাল ১১টা থেকে ৩ টা পর্যন্ত ডেমরা বাঁশেরপুল এলাকায় সাব-রেজিস্ট্রি অফিসে কলম বিরতি কর্মসুচী পালন করা হয়।
এতে নেতৃত্ব দেন ডেমরা সাব রেজিস্ট্রি অফিস দলিল লেখক স্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব ফায়জুল হক খান।
কর্মসুচী পালনকালে ডেমরা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক স্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব ফায়জুল হক খান বলেন,গত গত ৬ এপ্রিল ডেমরা থানায় মোঃ নেছার উদ্দিন নামক এক ব্যাক্তিকে বাদী সাজিয়ে ডেমরা সাব রেজিষ্ট্রি অফিস দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন খান সহ কয়েকজনকে আসামী করে ভিত্তিহীন সম্মান হানিকর মিথ্যা মামলা দায়ের করেন।মুলত ডেমরা সাব রেজিস্ট্রি অফিস দলিল লেখক স্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খানকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি মহল ষড়যন্ত্রমুলক ভাবে তাকে এ মামলায় জড়িয়েছে,আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার সহ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি।
এ সময় অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন,ডেমরা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক স্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মাজহারুল হক, সমিতির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ মোল্লা,সমিতির সহ-সভাপতি আলহাজ্ব এরশাদ আলম,সমিতির সহ-সভাপতি আব্দুল বারেক তালুকদার, সমিতির সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,মোঃ ফারুক আহমেদ, মজিবর রহমান,ডেমরা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক স্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতির যুগ্ম সাধারন সম্পাদক সানাউল্লা মিয়া,ডেমরা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক স্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শাহীন,সহ-সাধারন সম্পাদক আহসান ভুইয়া (আপ্পু) সহ অনেকে।
কর্মবিরতি পালনকালে ডেমরা সাবরেজিষ্ট্র অফিসের দলিল লেখক সাধারন সদস্যদের সকলেই এতে সংহতি প্রকাশ করে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি বলেন, প্রযুক্তি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজে ...
স্টাফ রিপোর্টার: ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উ ...
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
সব মন্তব্য
No Comments