সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ গ্যাস সংকটে ৭৩ দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরলো জামালপুরের সরিষাবাড়ী তারাকান্দিতে অবস্থিত যমুনা সারকারখানা।
শুক্রবার (১৭ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে কারখানায় শুরু হয় ইউরিয়া সার উৎপাদনের প্রক্রিয়া। এর আগে ১ নভেম্বর থেকে কারখানায় গ্যাস সংযোগ সচল করা হয়। বৃহস্পতিবার(১৬ নভেম্বর) চালু হয় অ্যামোনিয়া উৎপাদন।
কারখানা সুত্রে জানা যায়, জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় দেশের সবচেয়ে বড় দানাদার ইউরিয়া সার উৎপাদন কারি প্রতিষ্ঠান যমুনা সারকারখানা। ১৭০০ মেঃ টন উৎপাদনক্ষম ইউরিয়া উৎপাদনকারি এই কারখানায় প্রতিদিন ৪৫ মিলিয়ন ঘন ফুট গ্যাসের প্রয়োজন হয়। চাহিদামাফিকের তুলনায় গ্যাসের চাপ কম থাকায় চলতি বছরের ৫ সেপ্টেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রবিউশন কোম্পানি যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। গ্যাস না থাকায় অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এদিকে ৭২ দিন বন্ধ থাকার পর পুনরায় গ্যাস সংযোগ সচল করলে শুক্রবার মধ্যরাত থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।
কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, গ্যাস সংকটের ৫ সেপ্টেম্বর থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ ছিলো। ১ নভেম্বর গ্যাস সংযোগ দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রবিউশন কোম্পানি। কারখানার যন্ত্রাংশ সচল করে শুক্রবার মধ্যরাত থেকে ফের ইউরিয়া উৎপাদন শুরু করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments