স্টাফ রিপোর্টার: ‘তারুণ্যের উৎসব’, ‘জুলাই বিপ্লব’ এবং ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস এর যৌথ উদ্যোগে আজ (২১ জুলাই) সোমবার বেলা ১১ টায় রাজধানীর পূর্বাচলে ডিটিসিএ’র বরাদ্দকৃত জমিতে এই কার্মসূচি অনুষ্ঠিত হয়।
ডিটিসিএ-এর নির্বাহী পরিচালক নীলিমা অখতারের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। এছাড়াও লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের প্রাক্তন ক্লাব সভাপতি ও রিজোন চেয়ারম্যান হেডকোয়াটার লায়ন ইকবাল মাসুদ, ক্লাব সেক্রেটারী ও প্রোগ্রাম চেয়ারম্যান লায়ন অদুত রহমান ইমন এবং ডিটিসিএ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনসাধারণ কার্যক্রমে অংশ গ্রহন করেন। অতিথিরা কর্মসূচিতে তরুণদের মধ্যে পরিবেশগত সচেতনতা বৃদ্ধি এবং রক্তের গ্রুপ সম্পর্কে জানার গুরুত্ব তুলে ধরেন।
এসময় প্রধান অতিথি শেখ মঈনুদ্দিন গাছের চারা রোপন করে উক্ত কর্মসূচীর শুভ সূচনা করেন। লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস পক্ষ থেকে দুই শত ফলজ বনজ ও ঔষধি গাছের চারা সরবরাহ করা হয়েছে। গাছের চারাগুলো ডিটিসি’র বরাদ্দকৃত সাড়ে ৭ একর জমিতে, প্রধান সড়কের পাশে এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপণ করা হয়। এই কার্যক্রমে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস ২ শত গাছের চারা প্রদান করে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments