স্টাফ রিপোটার: জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৪টায় নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কর্নেল তাহের মিলনায়তনে সাম্প্রতিককালে প্রয়াত জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রাঙ্গা ও সহ-সম্পাদক কামরুজ্জামান ফসির জন্য শোকসভা অনুষ্ঠিত হয়। দলীয় সভাপতি জনাব হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোকসভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার, সহ-সভাপতি ফজলুর রহমান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক রোজনুজ্জামান রোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন, যুগ্ম-সাধারণ সম্পাদক ওবাযদুর রহমান চুন্নু, প্রায়ত সাখাওয়াত রাঙ্গার সহোদর জনাব শফিকুল ইসলাম দুলাল, রাজনৈতিক সহযোদ্ধা জনাব শফিয়ার রহমান, প্রয়াত কামরুজ্জামান ফসির সহধর্মিণী সঞ্চিতা সুলতানা কণা, সহোদর মোখলেছুর রহমান মুকুল, রাজনৈতিক সহযোদ্ধা জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আইয়ূব আলী খান, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাকিরুল হক টিটন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ সভাপতি জনাব সাইফুজ্জামান বাদশা, জাতীয় কৃষক জোটের সভাপতি কৃষিবিদ নুরুল আমিন কায়সার, জাতীয় যুব জোটের সভাপতি জনাব শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্রলীগ(ন-মা) সভাপতি রাশিদুল হক ননী প্রমুখ। সভা পরিচালনা করেন জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল।
সভাপতির ভাষণে জনাব হাসানুল হক ইনু প্রয়াত জাসদ নেতা সাখাওয়াত হোসেন রাঙ্গা ও কামরুজ্জামান ফসির দল ও জাতির প্রতি রাজনৈতিক ভুমিকার জন্য তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, সাখাওয়াত হোসেন রাঙ্গা ও কামরুজ্জামান ফসি কখনোই ব্যক্তিগত লাভ-লোভ-স্বার্থের হিসাব না করে জীবনের শেষ দিন পর্যন্ত জাতীয় স্বার্থ ও জনগণের স্বার্থে রাজনৈতিক ভুমিকা পালন এবং দলের পতাকা সমুন্নত রাখার প্রচেষ্টায় নিবেদিত ছিলেন। জনাব ইনু দেশের নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির উপর আলোকপাত করে বলেন, বিএনপি-জামাত এখনও রাষ্ট্র ক্ষমতা পুর্নদখলের জন্য বিদেশী শক্তির কাছে ধর্ণা এবং ষড়যন্ত্রের পুাতন রাজনীতি আকড়ে ধরে আছে। তিনি বলেন, সরকার উৎখাতের অপরাজনীতির চির অবসান হওয়া দরকার। জনাব ইনু বলেন, শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারের চ্যালেঞ্জ হচ্ছে বিএনপি-জামাতের ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতি মোকাবিলা করা, সাম্প্রদায়িক সংস্কৃতি, সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা নির্মূল করা, কোন অজুহাত না দেখিয়ে যে কোন মুল্যে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রন করা, ব্যাংকিং ও আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, তারেক-কেকোর পাচা করার টাকা ফেরত আনার মত গত এক দশকে বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনা এবং পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। তিনি বলেন জাসদ কখনোই দলের নেতাদের ব্যক্তিগত স্বার্থ ও লাভের হিসাব-নিকাশ না করে জাতীয় স্বার্থ ও জনগণের স্বার্তকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক কর্তব্য নির্ধারন করেছে। বর্তমানেও জাসদ জাতীয় স্বার্থ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক কর্তব্য পালন করছে।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
স্টাফ রিপোর্টার: চাঁদাবাজি, দখলবাণিজ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ...
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
সব মন্তব্য
No Comments