স্টাফ রিপোর্টার : চালের মূল্যের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ার প্রেক্ষিতে ঢাকা মহানগরের চলমান ওএমএস কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা আনয়ন ও বাজার তদারকি করার নিমিত্ত আকস্মিক পরিদর্শনের জন্য খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ও উপপরিচালকগণের সমন্বয়ে ৪টি ভিজিলেন্স টিম গঠন করে এক আদেশ জারি করেছে খাদ্য অধিদপ্তর।
উল্লেখ্য, দেশের জনগণকে ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে বর্তমানে ঢাকা মহানগরীসহ সকল সিটি কর্পোরেশন এবং বিভাগীয় ও জেলা শহরে ওএমএস কার্যক্রমে চাল ও আটা বিক্রয় কার্যক্রম চলমান আছে।
খাদ্য অধিদপ্তরের পরিচালক মাহবুবুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয় টিমের কার্যপরিধির মধ্যে রয়েছে প্রতিদিন একটি টিম নির্ধারিত দিবসে অতিরিক্ত মহাপরিচালক, খাদ্য অধিদপ্তরের পরামর্শ মোতাবেক কমপক্ষে ৪টি ওএমএস বিক্রয়কেন্দ্র (দোকান ও ট্রাকসহ) এবং ২টি বাজার পরিদর্শন করবে। নির্ধারিত ছক মোতাবেক পরিদর্শন প্রতিবেদন পরবর্তী কর্মদিবসের মধ্যেই মহাপরিচালক খাদ্য অধিদপ্তর বরাবর দাখিল করবে। প্রতিটি টিমের সমন্বয়কারীগণও মাঝে মাঝে মহাপরিচালক, খাদ্য অধিদপ্তরের অনুমতিক্রমে ভিজিলেন্স টিমের সাথে পরিদর্শনে অংশগ্রহণ করবে। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশিত জরুরি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments