ভোলা প্রতিনিধি॥ ভোলায় জোয়ারে তলিয়ে গেছে ইলিশা ফেরিঘাটের গ্যাংওয়ে। ফলে ভোলা-লক্ষিপুর রুটে বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয়পাড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১ টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে এ রুটে। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ঘাট তলিয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
অপেক্ষাকৃত নিচু স্থানে ঘাট নির্মাণের কারণে এ অবস্থারর সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করছেন যাত্রী ও চালকরা।
স্থানীয় সূত্রে জানাযায়, ভোলার সঙ্গে দেশে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগের সহজ মাধ্যম ভোলা- লক্ষ্মীপুর। এ রুটে ৪ টি ফেরি চলাচল করছে। মঙ্গল ও বুধবার মেঘনার পানি বিপৎসীমার ওপরে দিয়ে প্রবাহিত হওয়ায় জোয়ারে ফেরি পারাপারের গ্যাংওয়ে তলিয়ে গেছে। বুধবার মেঘনার পানি বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়।
ট্রাক চালকরা আবু তাহের জানান, ঘণ্টার পর ঘণ্টা ঘাটে বসে থেকেও গন্তব্যে যেতে পারছেন না। কখন যেতে পারবেন তাও জানা নেই তাদের।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মেরিন অফিসার মো. আল-আমিন বলেন, ঘাটটির গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তাছাড়া অতি জোয়ারে ঘাটের রেম সরে গেছে। বিষয়টি বিআইডব্লিটিএ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে বিআইডব্লটিএ’র সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম জানান, জোয়ারে পানি নেমে গেলে ঘাটটি মেরামত করা হবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments